এক অজ্ঞাত পরিচয় ব‍্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য - The News Lion

এক অজ্ঞাত পরিচয় ব‍্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়ন;  এক অজ্ঞাত পরিচয় ব‍্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুরুলিয়ার ঝালদা থানারপুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার পুরুলিয়ার ঝালদা স্টেশনের কাছে তুলিন যাওয়ার পথে। পুলিশ জানিয়েছে  মৃতের বয়স আনুমানিক বয়স ২৮ বছর। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগিয়েছে,ঝালদা স্টেশনের পাশ দিয়ে তুলিন যাওয়ার পথে বড়পুল এলাকায় রেললাইন থেকে ৫০ ফুট দূরে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 


পরে এলাকার মানুষজনই ঝালদা থানার পুলিশ ও জিআরপিকে খবর দেনl  পরে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশ জানিয়েছে  ওই যুবকের পরনে ছিল কালো রঙের স্যান্ডো গেঞ্জি ও ট্র‍্যাকসুটl তবে এই ঘটনায় ঝালদা থানার পুলিশ ও জিআরপি ঘটনাস্থলে পৌঁছলে এই ঘটনায় কে মামলা রুজু করবে তা নিয়ে কিছুক্ষণ টানাপোড়েন চলেl 


 পরে রেললাইনের ট্র্যাক থেকে অনেকটা দূরে তাই পরবর্তীকালে ঝালদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেl  উপুড় হওয়া মৃতদেহ সোজা করতে দেখা যায়, তার কপালে রক্তের ছোপ ছোপ দাগl পাশাপাশি ওই মৃতদেহের পাশ থেকে একটি কালো রঙের ত্রিপল উদ্ধার করেছে পুলিশlঝালদা থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছেl  বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে l তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই যুবককে কেউ বা কার খুন করে ওখানে ফেলে দেওয়া হয়েও থাকতে পারেl  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.